মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের কাণ্ডারি: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৪

মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাসির চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগরীর বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি (মহিউদ্দিন চৌধুরী) অবহেলিত চট্টগ্রামের কাণ্ডারি ছিলেন। তার হাত ধরেই চট্টগ্রামের মানুষের প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে।  তার মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন সফল সেবক ও অভিভাবক হারালো।’

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে মারা যান মহিউদ্দিন চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৪ বছর। সকাল পৌনে ৬টার দিকে মহিউদ্দিন চৌধুরীর মরদেহ  নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চশমা হিলের বাসায় নেওয়া হয়। সেখানে মরদেহকে গোসল দেওয়ার পর সকাল ৯টার দিকে বাসার সামনে গাড়িতে রাখা হয়। হাজার হাজার মানুষ তাকে শেষ বারের মতো দেখার জন্য জড়ো হন।

বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ছাড়াও মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান আওয়ামী লীগের সব পর্যায়ের শত শত নেতাকর্মী। এসময় মেয়র আরও বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর প্রতিশোধ গ্রহণের জন্য প্রাণপণ লড়াই করে ইতিহাসে কিংবদন্তি হিসেবে স্থান করে নিয়েছেন। সাবেক এ মেয়র স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিলেন। তিনি প্রজন্ম পরম্পরায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য প্রতিবছর বিজয় মেলা আয়োজন করে ইতিহাসে বিরল অবদান রেখে গেছেন।’

প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ আসর লালদিঘি মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।   

আরও পড়ুন- 

‘বাসায় গেলে তিনি কাউকে না খেয়ে যেতে দিতেন না’



মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী