নাশকতা চেষ্টার অভিযোগে চট্টগ্রামে ২০ শিবিরকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ডিসেম্বর ২০১৭, ১২:২৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৩৩

চট্টগ্রাম নাশকতা চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত। গ্রেফতার শিবির নেতাকর্মীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জসিম উদ্দিন বলেন, ‘গ্রেফতার করা শিবির নেতাকর্মীরা শহীদ মিনারে নাশকতা সৃষ্টি করতে জড়ো হয় বলে খবর পাওয়া যায়। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কে কোন পদে আছে তা এখনও জানা যায়নি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম