বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে আ.লীগ প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৩

কুমিল্লা কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মাসুদ আলম জমাদারের চারটি স্থানে নৌকার ব্যানার ফেস্টুন ও নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) মাসুদ আলম জমাদার মডেল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দিয়েছেন। এজন্য তিনি বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন চৌধুরীকে দায়ী করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর ইউপি নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীকের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম জমাদার। এখানে দলের বিদ্রোহী প্রাথী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী। এ নিয়ে দুই প্রার্থীর মধ্যে বিরোধ চলে আসছে। এদিকে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে মাসুদ আলম জমাদারের কানাচুয়া অফিস, পশ্চিম কাউদি নির্বাচনি অফিস, কাউদি মাদ্রাসা অফিস সড়কের অফিসসহ নবকান্দি নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করে। সকালে দাউদকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নৌকা প্রতীকের প্রার্থী মাসুদ আলম বলেন, ‘বিদ্রোহী প্রার্থী মঈন উদ্দিন রাতে আমার নির্বাচনি অফিস পুড়িয়ে দিয়েছে। আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি।’
বিদ্রোহী প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাকে হেয় করতে মাসুদ জমাদারের লোকজন নিজেরা অগ্নিসংযোগ করে আমার নামে মিথ্যা বদনাম রটাচ্ছে। আমাকে হয়রানি করার উদ্দেশে থানায় মিথ্যা অভিযোগ করেছে।’
দাউদকান্দি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘নির্বাচনি নৌকা প্রতীকের অফিস ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য মাঠে পুলিশ কাজ করছে। এ ধরনের কোনও ঘটনা যাতে আর না ঘটে এ ব্যাপারে পুলিশ টহল দিচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের