ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হয়েছেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু। সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল নাইনের জহিরুল হক মিলন। বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার।







