বাসার ছাদে লাগানো ফুল গাছে পানি দিতে গিয়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আকতার আহমেদ (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পশ্চিম বাকলিয়া এলাকার ১৩৭ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আকতার আহমেদ নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আকতার আহমেদ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ছাদে ফুল গাছে পানি দিতেন। শুক্রবার পানি দেওয়ার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় তিনি গুরুতর আঘাত পান। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।







