রংপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফেনী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭

আমিরাবাদ বি সি লাহা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘রংপুরে সিটি করপোরেশন নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, তবে গণতন্ত্রের জয় হয়েছে।’ শনিবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ বি সি লাহা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমিরাবাদ বি.সি লাহা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজম্মেল হক এমপি। এছাড়াও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপিকা শিরিন আক্তার, শহীদুল্লা কায়সারের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সার, শহীদুল্লা কায়সারের মেয়ে অভিনেত্রী শমী কায়সার, পলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, বিসি লাহার নাতনি লক্ষী লাহা প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের যেসব বধ্যভূমি ও  ঐতিহাসিক স্থান আছে সবগুলো আলাদা আলাদা ডিজাইনে সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধাদের কবর সারা বাংলাদেশে একই ডিজাইনে করা হবে। যাতে শত বছর পরও মানুষ এগুলো দেখতে পারে। এসব প্রকল্প পাশ হয়েছে। আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে এগুলোর কাজ শুরু হবে।’

পরে মন্ত্রী স্থানীয় নবাবপুর বাজারে শহীদ শহীদুল্লা কায়সার-শহীদ জহির রায়হান স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্বোধন করেন।

একই দিন সকালে শিক্ষা প্রতিষ্ঠানের শত বর্ষপূতি উদযাপন উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পাইরেসি চক্রের ২৩ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম