রামগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে হোটেল শ্রমিক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১২:৪১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১২:৪১

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের পুড়ে আহাদ হোসেন নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হন কমপক্ষে পাঁচ জন। মঙ্গলবার (২ জানুয়ারি) গভীর রাতে শহরের শেখ আমিন উল্যাহ পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত আহাদ একই উপজেলার রিকশাচালক আবু ছায়েদ গুজারের ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টায় রামগঞ্জ শহর পুলিশ বক্সের সামনে পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে রান্না চলাকালীন হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে অবস্থানরত অনেকে আটকা পড়ে। এসময় শ্রমিক আহাদ মারা যায়। আহত হন মানিক হোসেন, সোহাগ হোসেনসহ পাঁচ জন।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান