কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১১:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৩:২০

কুমিল্লায় ট্রাক-ট্রেন সংঘর্ষ কুমিল্লার বানাশুয়ায় ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ডেমু ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া রেলওয়ে ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কুমিল্লা রেলস্টেশন মাস্টার শফিকুর রহমান।

কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, একটি ট্রাক দ্রুতগতিতে বানাশুয়া রেলক্রসিং অতিক্রম করার সময় আখাউড়া থেকে আসা যাত্রীবাহী একটি ডেমু ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে।

এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়া দিয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এদিকে দুর্ঘটনার ফলে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ময়নামতি স্টেশনে আটকা পড়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের