মির্জারচরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২০:২৩

সংঘর্ষ নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচরে দুই পক্ষের সংঘর্ষে শামীম সরকার নামে (৩৫) এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবীনগর এবং নরসিংদীর মাঝামাঝি রায়পুরা উপজেলার মির্জারচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় গোলাগুলিও হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে শামীম সরকার নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছে। 

তিনি আরও জানান, খবর পাওয়ার পর রায়পুরা থানা পুলিশ এবং ঘটনাস্থল পাশাপাশি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশকে সেখানে পাঠানো হয়েছে। নবীনগর থানা পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল যেহেতু নরসিংদী এলাকায়, রায়পুরা থানা পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম