কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ২১:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১৮

কুমিল্লা কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- শাসনগাছা এলাকার আশিক (৩০), আরিফ (২৭), ইলিয়াছ (৩৫), মুরাদনগরের সালাহ উদ্দিন টিপু (২২) ও ফেনীর ছাগলনাইয়ার আলী নূর ওরফে সুজন (২৫)।

এসআই শাহ কামাল আকন্দ জানান, একদল সশস্ত্র ডাকাত কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ৩টি চাকুসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার কোতোয়ালী মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হয়েছে।

তিনি আরও জানান,  গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।  তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম