জাতিসংঘের দূতকে রোহিঙ্গা ইস্যুর বিস্তারিত জানালেন কক্সবাজার জেলা প্রশাসক

কক্সবাজার প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৮, ১৫:০৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:১০

জাতিসংঘের দূতকে রোহিঙ্গা ইস্যুর বিস্তারিত জানালেন কক্সবাজার জেলা প্রশাসক মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি তিন দিন সরেজমিনে পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। তিন দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতির বিস্তারিত উপস্থাপন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি (কালো পোশাক)

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি গত বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকায় পৌঁছান এবং শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি কক্সবাজার আসেন। শনিবার টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, রবি ও সোমবার উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন তিনি। এসময় তিনি রোহিঙ্গাদের বর্বরতাসহ নানা নির্যাতনের কথা শোনেন এবং রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দেন। জাতিসংঘের দূতকে রোহিঙ্গা ইস্যুর বিস্তারিত জানালেন কক্সবাজার জেলা প্রশাসক

চলতি মাসে জাতিসংঘের এই দূতের মিয়ানমার সফরের কথা ছিল। তবে সে দেশের নিষেধাজ্ঞার কারণে তিনি মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে সফরে আসেন। এবার সাত দিনের সফরে পাঁচ দিন বাংলাদেশে থেকে ২৪ জানুয়ারি থাইল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী