১০০ টাকা চুরির সন্দেহে দুই শিশুকে হত্যা: একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৫৬

১০০ টাকা চুরির সন্দেহে দুই শিশুকে হত্যা: একজনের মৃত্যুদণ্ড কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ টাকা চুরির সন্দেহে সহোদর দুই শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার (২৪ জানুয়ারি) এই আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের আবুল হাসেমের ছেলে শেখ ফরিদ (২৮)। তিনি চৌদ্দগ্রামের বিজয়পুর গ্রামের রাজার মা‘র দিঘীর পাহারাদার ছিলেন। নিহত দুই শিশুর বাবা ছেরু মিয়া তার সঙ্গে পাহারাদারের কাজ করতেন।
মামলার বিবরণে জানা যায়- শেখ ফরিদের পকেট থেকে ১০০ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের ছেরু মিয়ার দুই শিশু সন্তান মো. জাকির হোসেন (১০) ও আব্দুল করিমকে (১২) মিলাদ মাহফিল থেকে ডেকে নিয়ে গলাটিপে ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফরিদ। পরে বিজয়পুর গ্রামের রাজার মা‘র দিঘীর দক্ষিণ পাড়ের কবরস্থানের পাশে জঙ্গলে লাশ লুকিয়ে রাখে।

এ ব্যাপারে জাকির ও করিমের বাবা বাদী হয়ে শেখ ফরিদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও এসআই কাজী আব্দুল শুক্কুর মামলার তদন্ত করে শেখ ফরিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ ফরিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের অতিরিক্ত পি.পি. অ্যাড. মো. রাজ্জাকুল ইসলাম খসরু এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. শামীম আরা শিমু।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের