নির্বাচন এবং আন্দোলন, দুটোর জন্যই প্রস্তুতি নিচ্ছি: মওদুদ

নোয়াখালী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ০২:২৯আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ০২:৩০

নির্বাচন এবং আন্দোলন, দুটোর জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়া সরকারকে ৫ জানুয়ারির মতো কোনও নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে মওদুদ আহমদ মওদুদ আহমদ বলেন, ‘অধিকার আদায়ের জন্য মানুষ মাঠে নামলে রাজনৈতিক চিত্র বদলে যাবে। সরকার বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয় না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য একবার মাঠে নামলে তখন দেখবেন কার শক্তি কতটুকু রয়েছে। নির্বাচন ঘনিয়ে এলে সেটা প্রমাণিত হবে। আমরা নির্বাচন এবং আন্দোলন, দুটোর জন্যই প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি এ সরকার কোনও সমঝোতায় আসতে চাইবে না। তবুও আমরা চেষ্টা করবো, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। এটা সব মানুষের মৌলিক অধিকার আদায়ের দাবি। এই দাবির সঙ্গে কোনও দল-মতের সম্পর্ক নেই।’

মওদুদ অভিযোগ করে বলেন, ‘আজ দেশের কোনও নাগরিক নিরাপদ নয়। যেকোনও সময় যে কেউ গুম হয়। এর কোনও নিশ্চয়তা নেই। গুম হওয়া অনেকেরই কোনও খোঁজ নেই। দেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। বিচার বিভাগের স্বাধীনতাও এখন ম্লান হয়ে গেছে। দেশে বিচার বিভাগের স্বাধীনতা আমরা ফিরিয়ে আনতে চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন প্রমুখ।

/আরএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম