চাঁদপুরে কলেজছাত্র হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ২০:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:১১

আইন-আদালত চাঁদপুরে কলেজছাত্র সজলকে (২১) হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ জানুয়ারি) চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিবুর রহমান নিশান ও নাজমুল ইসলাম বেপারী সুমন। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী এলাকায়।

নিহত সজল চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকার ভাড়াটিয়া মির্জা অজিউল্যাহর ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ২০১২ সালের ৩১ অক্টোবর দুই বন্ধু হাবিবুর রহমান নিশান ও সুমন পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্র সজলকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে। এরপর লাশ চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়ির একটি পরিত্যক্ত নির্জন বাগানবাড়িতে মাটি চাপা দিয়ে রাখে। সজল বাসায় ফিরে না আসায় পরদিন ১ নভেম্বর বাবা অজিউল্যাহ চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২ নভেম্বর মডেল থানা পুলিশ হাবিবুর রহমান নিশানকে উত্তর রালদিয়ায় নানার বাড়ি থেকে আটক করে। এ সময় হাবিবুরের কাছ থেকে পুলিশ সজলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে। হাবিবের স্বীকারোক্তি মোতাবেক মডেল থানা পুলিশ ৬ নভেম্বর বাগান থেকে সজলের লাশ উদ্ধার করে। এরপর সুমনেও গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করলে সাক্ষ্য-প্রমাণ শেষে আজ সোমবার ওই রায় দেন বিচারক।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম