নির্বাচনে না এলে বিএনপির নিবন্ধন বাতিল হবে: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০১

কুমিল্লায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে। তখন মন্ত্রিপরিষদ এখনকার চেয়ে ছোট হবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে কেন? তাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যে হুমকি-ধমকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি হাওয়ার ওপর মিথ্যাচার করছে। তাদের তো কোনও কাজ নেই, তাদের আছে শুধু কথা। বিএনপিতে কয়েকজন প্যাথলজিক্যাল মিথ্যাচারী রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিক আমরা ব্যবস্থা নেব।’

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হায়দারসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম