লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৯

আটক নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব,সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি কর্মী রুবেল হোসেন এবং কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরউদ্দিন, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলামসহ বিএনপি-যুবদল ও জামায়াতের সাত নেতাকর্মী।

জেলা বিএনপির দফতর সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন এবং জামায়াত নেতা ফারুক হোসাইন নুরনবী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্মাণ চাকমা জানান, নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম