বান্দরবানে নতুন ভিউ পয়েন্ট অস্তাচলের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯

অস্তাচল উদ্বোধন করছেন জেলা প্রশাসক

বান্দরবান ভ্রমণে উৎসাহিত করাসহ পর্যটন শিল্পের বিকাশে পাঁচ লাখ টাকা ব্যয়ে পর্যটনকেন্দ্র নীলাচলে ‘অস্তাচল’ নামে একটি নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন পরিচালিত এই নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর নুরে জান্নাত রুমী, নেজারত ডেপুটি কালেক্টর মো.আলী নুর খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকী মারমাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘পার্বত্য জেলা বান্দরবান দিন দিন পর্যটকদের জন্য আকর্ষণীয় জেলা হিসেবে পরিচিতি লাভ করছে। জেলা প্রশাসন প্রতিদিনই পর্যটকদের ভ্রমণের নিরাপত্তা, আবাসন ও খাওয়াসহ সার্বিক বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে, পর্যটকদের বান্দরবান ভ্রমণে আরও বেশি উৎসাহিত করতে দিন দিন বিভিন্ন পর্যটনকেন্দ্র নির্মাণ ও ভিউ পয়েন্টের উদ্বোধন করা হচ্ছে।

প্রসঙ্গত, বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত পর্যটনকেন্দ্র মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, নবদিগন্ত, চিম্বুক পাহাড়ে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ভ্রমণে আসে। বান্দরবানের পাহাড় আর প্রকৃতির ছোঁয়ায় পর্যটকরা মুগ্ধ।

আরও পড়ুন: রোহিঙ্গারা স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে ফিরে যাবে আশা সুইস প্রেসিডেন্টের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের