চট্টগ্রামে নাশকতা হলে বিএনপিকে লক্ষ্য করে পাল্টা হামলা: ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৬

চট্টগ্রাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে চট্টগ্রামে নাশকতার চেষ্টা করলে বিএনপির সিনিয়র নেতাদের বাসাবাড়ি, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য স্থাপনায় পাল্টা হামলা করা হবে বলে হুঁশিয়ারি করেছে মহানগর ছাত্রলীগ। ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নিজেদের করণীয় ঠিক করতে মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করে ছাত্রলীগ। ওই সভায় ছাত্রলীগ নেতারা এ হুঁশিয়ারি করেন।

সভায় ছাত্রলীগ নেতারা বলেন, চট্টগ্রামে যদি কোনও নাশকতার চেষ্টা করা হয় তবে তার খেসারত বিএনপির সিনিয়র নেতাদের দিতে হবে। চট্টগ্রামে কোনও যানবাহনে আগুন কিংবা জনসাধারণের জানমালের ওপর যদি আঘাত করা হয় তবে বিএনপির সিনিয়র নেতাদের বাসাবাড়ি, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য স্থাপনা পাল্টা হামলার শিকার হতে হবে।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন-নগর ছাত্রলীগের সহসভাপতি একরামুল হক রাসেল, নাঈম রনি, নোমান চৌধুরী, সোমেন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, অমিতাভ চৌধুরী বাবু প্রমুখ।

সভা থেকে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দলীয় কার্যালয় থেকে লাঠি মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় নগরীর গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট পুরাতন রেল স্টেশন, কর্নেলহাট মোড় ও মুরাদপুর মোড়ে ব্যাপক জনসমাগম করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।

আরও পড়ুন- সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ঢাকা

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম