বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের রায় পরবর্তী পরিস্থিতিতে নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
এদিকে অপরাধী, দাগী আসামিদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।







