খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি চট্টগ্রাম বিএনপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। ওই সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা এ দাবি জানান। 

নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসম্পাদক এম নাসির উদ্দিন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। কর্মসূচিতে ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি চট্টগ্রাম বিএনপির সমাবেশে মাহবুবুর রহমান শামীম বলেন, ‘সাজা প্রতিহিংসাপরায়ণ। শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন। জনগণের ভোটে তিনি নির্বাচিত হননি।’ তিনি বলেন, আমরা শাহাদাতসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করছি।

নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘নেত্রী কারাগারে, আমরাও কারাগারে যেতে প্রস্তুত আছি।  অনেকে বলেছেন, গতকাল আমরা মাঠে নামিনি, চেষ্টা করিনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। সংঘাতে যাইনি। উল্টো ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা সংঘাতে জড়িয়েছে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান