কুমিল্লায় পাঁচ দিন ধরে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ

কুমিল্লা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৭

স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওই স্বর্ণ ব্যবসায়ীর ভাই গৌরাঙ্গ দেবনাথ লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি বিকালে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে ওই ব্যবাসায়ী নিখোঁজ হন বলে দাবি পরিবারের।

নিতাই দেবনাথ জেলার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ণ দেবনাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লাকসাম পৌর শহরের সোহাগ মৎস্য খামারের ভেতরে কাজী আবদুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

স্বর্ণ ব্যবসায়ীর ভাই গৌরাঙ্গ দেবনাথ বলেন, ‘প্রতিদিনের মতো গত ৭ ফেব্রুয়ারি বিকালে লাকসামের বাসা থেকে নিজের দোকানের উদ্দেশে রওনা দেয় নিতাই। ওইদিন সন্ধ্যায় ফোন দিয়ে দেখি তার মোবাইল বন্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে দোকানেও যায়নি। এরপর থেকেই সে নিখোঁজ। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রবিবার রাতে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

তিনি আরও জানান, ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তার ভাইয়ের বিরোধ ছিল।

লাকসাম থানার পুলিশ পরিদর্শক মো.আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম