সাংবাদিক পলাশের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮

সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদ এ আয়োজন করেন। নিহত পলাশ দৈনিক রূপবানী পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি ছিলেন।

সাংবাদিকদের মানববন্ধন মানববন্ধনে বক্তব্য রাখেন- সম্পাদক-প্রকাশক পরিষদের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক আলোকিত লক্ষ্মীপুরের সম্পাদক অ্যাডভোকেট হাফিজ উল্যাহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, একিউএম সাহাবুদ্দিন, সাজ্জাদুর রহমান, আফজাল হোসেন সবুজ, আলী হোসেন, জহিরুল ইসলাম শিবলু, নুর মোহাম্মদ।

বক্তারা বলেন, ‘বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকরা খুন ও নির্যাতিত হয়েছে। সাংবাদিকের খুন, নির্যাতন, অপহরণ ও গুম আর সহ্য করা হবে না। এর প্রতিবাদে আজ সাংবাদিকরা রাস্তায় নেমেছে। পলাশ একজন মেধাবী সাংবাদিক ছিলেন।’ তরুণ এই সাংবাদিকের খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবিও জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাছিমনগর গ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিক পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ। পরে রাতে নিহতের বাবা মনির হোসেন সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। এরমধ্যে ফয়েজুন নেছাকে গ্রেফতার করা হলেও অন্যরা পলাতক রয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম