পুলিশের সঙ্গে ছিনতাইকারীর গোলাগুলি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৯

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গোলাগুলির পর গুলিবিদ্ধ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন জন সদস্য। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই ছিনতাইকারী হলো- ইউসুফ (৩২) ও ফরিদ (৩০)। 

হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউসুফ ও ফরিদের নেতৃত্বে একদল ছিনতাইকারী আমবাগান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আমরা অভিযান চালাই। এসময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আমরাও পাল্টা গুলি ছুঁড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমরা ফরিদ ও ইউসুফ নামে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করি। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড গুলি, রামদা, চাপাতি, কিরিচ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন,‘গ্রেফতার দুইজন নগরীতে সংগঠিত অধিকাংশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সম্প্রতি ২১ ফেব্রুয়ারি জাকির হোসেন সড়কে সংগঠিত ব্রিটিশ নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তারা জড়িত বলে শিকার করেছে। ইউসুফের নামে নগরীর বিভিন্ন থানায় ৯টি এবং ফরিদের নামে ৪টি মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গোলাগুলিতে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম