‘সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার’

বান্দরবান প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৬

মেঘলায় নবনির্মিত চিড়িয়াখানার গেটের উদ্বোধন মিয়ানমার থেকে পালিয়ে আসা বান্দরবান সীমান্তের জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। তিনি বলেন, ‘আমরা মিয়ানমার সরকারের শর্ত পূরণের চেষ্টা করছি। সম্প্রতি আমরা মিয়ানমারের মংডুতে গিয়ে জয়েন্ট ওয়ার্কির গ্রুপে বৈঠক করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফেরত নিতে আলাপ-আলোচনা করি। বৈঠকে মংডুর জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন- বাংলাদেশে চলে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।’

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের পর্যটন কেন্দ্র মেঘলায় নবনির্মিত চিড়িয়াখানার গেটের উদ্বোধনের সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় কমিশনার আরও বলেন, ‘আমরা দেখে এসেছি মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য কিছু ক্যাম্প নির্মাণ এবং বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে। আশাকরি রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকার দ্রুত পদক্ষেপ নেবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুফিদুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. আলী নূর খানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান