ফেনীতে শারমীন সুলতানা নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মার্চ) সন্ধ্যায় শহরের আনোয়ার উল্যাহ সড়কে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিপ্লব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার হাতে রক্তের দাগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
নিহত শারমীন সুলতানা প্রবাসী আনিসুল হকের মেয়ে।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত শারমীন সুলতানা পরীক্ষা দিয়ে বিকাল ৫টায় বাড়িতে ফেরে। এর এক ঘণ্টা পর সুলতানার গলাকাটা লাশ পাওয়া যায়। এ সময় সুলতানার মা বাড়িতে ছিলেন না। ওই বাড়িতে তারা মা-মেয়ে থাকতেন।
ওসি রাশেদ খান চৌধুরী জানান, সুলতানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
নিহত শারমীন সুলতানা ফেনী পৌর বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।







