বিচারহীনতার কারণেই দেশে হামলার ঘটনা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০১৮, ১০:২৩আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১০:৩৩

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম। সামাবেশে বক্তারা এমন হামলার জন্য বিচারহীনতরা সংস্কৃতিককে দায়ী করেছেন।

সোমবার (৫ মার্চ) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ।

সমাবেশ থেকে ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটনে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের মশাল মিছিল সমাবেশে বক্তারা বলেন,ড. জাফর ইকবালের ওপর হামলা অসাম্প্রদায়িক, প্রগতিশীল, মুক্ত চিন্তার ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা। ‘৭১-এর পরাজিত ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী অপশক্তি এর আগেও বিভিন্ন সময় দেশের প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার মানুষের ওপর হামলা করেছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই অপশক্তি একের পর এক এই ধরনের ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে সেসব হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা একের পর এক সংঘটিত হচ্ছে।

তারা বলেন, অতীতে বিএনপি-জামায়াতের সরকারের সময়ে সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে। পঁচাত্তর পরবর্তী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মৌলবাদকে উদ্বুদ্ধ করা হয়েছে। আর বর্তমান সরকার মুক্ত চিন্তার মানুষদের রক্ষায় ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে রক্ষা করতে হলে রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মাধ্যমে দেশকে প্রগতির পথে এগিয়ে নিতে হবে।

বিচারহীনতার কারণেই দেশে হামলার ঘটনা বাড়ছে

আবৃত্তিকার রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, উদীচী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তাসহ অনেকে।

পরে জাফর ইকবালের ওপর হামলার বিচার দাবিতে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে আন্দরকিল্লা, লালদীঘি হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে একই দাবিতে সোমবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বর ও চেরাগী পাহাড় এলাকায় বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম