ধর্ষণের পর শিশুকে সেপটিক ট্যাংকে ফেলে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মার্চ ২০১৮, ০১:০২আপডেট : ১২ মার্চ ২০১৮, ০১:১১

চট্টগ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ধর্ষণের পর ৯ বছরের শিশুকে সেপটিক ট্যাংকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আপন চন্দ্র মালী (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ওই উপজেলার কাটিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
আটক আপন চন্দ্র মালী কাটিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের দফতরি হিসেবে কাজ করেন।
ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্যাতনের শিকার ওই শিশুকে ধর্ষণের পর ছুরিকাঘাত করে স্কুলের সেপটিক ট্যাংকে ফেলে দেয় স্কুলের দফতরি। পরে তাকে স্থানীয়রা মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে।’
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘সেপটিক ট্যাংকে গোঙানির শব্দ শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। তার গলায় এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানী ইউপি সদস্য সুলতানা রিজিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটি কাটিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। শিশুটি স্কুল শেষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার ভাইয়ের কাছে যায়। এসময় স্কুলের দফতরি চন্দ্র মালী তাকে ভাইয়ের কাছে নিয়ে যাবে বলে দোতলায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতন করে সেপটিক ট্যাংকে ফেলে দেয় চন্দ্র মালী। দীর্ঘক্ষণ শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকে গোঙানির শব্দ শুনে তাকে ট্যাংক থেকে উদ্ধার করা হয়।’
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর ছুরিকাঘাত করা হয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম