চট্টগ্রামে শিশুমেলা সম্মাননা পাচ্ছেন সাত বিশিষ্ট ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০১৮, ১৭:১৪আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৭:১৫

চট্টগ্রামে শিশুমেলা সম্মাননা পাচ্ছেন সাত বিশিষ্ট ব্যক্তি মুক্তিযুদ্ধে অবদান, বিজ্ঞান ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চট্টগ্রামের সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিতে যাচ্ছে ছোটদের সাংস্কৃতিক সংগঠন শিশুমেলা। আগামী শনিবার (১৭ মার্চ) সংগঠনটির তিন বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের ১৭ মার্চ জাতির জনকের জন্মদিনে জাতীয় শিশু দিবসে আত্মপ্রকাশ করেছিল ছোটদের সাংস্কৃতিক সংগঠন শিশুমেলা। প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ‘শিশুমেলা’ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং গুণীজনদের সম্মাননা দিয়ে থাকে।  এই ধারাবাহিকতায় এবার সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তিতে সাত ক্যাটাগরিতে চট্টগ্রামের সাত গুণীব্যক্তিকে সম্মাননা দিতে যাচ্ছে সংগঠনটি। 

সম্মাননা পেতে যাওয়া ব্যক্তিরা হলেন- সফল নারী: চিটাগাং ওইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের সভাপতি মিসেস কামরুন মালেক, মহান মুক্তিযুদ্ধে অবদান: দ্যা ডেইলী স্টার চট্টগ্রাম ব্যুারোর সাবেক প্রধান কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার, বিজ্ঞান ও গবেষণা: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক সুদীপ্ত দেব, সুন্দর নগরী গড়তে সবুজায়ন: কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শিক্ষাক্ষেত্রে অবদান: ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস হাসমত জাহান, গণসংগীতে অবদান: অশোক সেনগুপ্ত ও সংস্কৃতিক অঙ্গণে পৃষ্ঠপোষকতা: চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের