লামায় দালালসহ ১০ রোহিঙ্গা আটক

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২১ মার্চ ২০১৮, ০৭:৩৫আপডেট : ২১ মার্চ ২০১৮, ১১:৪৬

রোহিঙ্গা সংকট বান্দরবানের লামায় এক দালালসহ শ্রমিক হিসেবে আসা ১০ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২০ মার্চ) রাত ৭টায় লামা পৌর শহরের লাইনঝিরি এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয়রা। প‌রে সেনাবা‌হিনী এ‌সে তা‌দের লামা ক্যা‌ম্পে নি‌য়ে যায়।

আটক রোহিঙ্গারা হলো মৌলভী হোসেন মোহাম্মদের ছেলে আয়াত উল্লাহ (২৫), মসকুব আহাংয়ের ছেলে জলিল আহাং (২৮), মো. ইউনুচের ছেলে শামসুল আলম (২৫), মো. হোসেনের ছেলে রহিম উল্লাহ (২০), আব্দুস শুক্কুরের ছেলে মো. রফিক (১৮), লালা মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৪), রহমত উল্লাহর ছেলে হাফেজ ইয়াছিন (২২), আব্দুল ছোবাহানের ছেলে আব্দুল মোতালিব (১৮), মৃত উলা মিয়ার ছেলে পীর মুহাম্মদ (৫২) ও ছব্বির মোহাম্মদের ছেলে মনির আহাম্মদ (২৪)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আটক রোহিঙ্গাদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।’

আটক রোহিঙ্গারা মিয়ানমারের রাসিধং জেলার রাজাবিল এলাকার বাসিন্দা। এদের নিয়ে আসে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে দালাল আবু ছিদ্দিক (৪৫)। তাকেও আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় মাস ধরে তারা রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় কাঠ শ্রমিক হিসেবে কাজ করেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্থান বাজারের মৃত আলী আহাম্মদের ছেলে শামসুল আলম (পুতু) তাদের উখিয়ার কুতুপালং ও ঠেংখালী শরণার্থী ক্যাম্প থেকে নিয়ে আসে। রূপসীপাড়ার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. শাহ আলম রোহিঙ্গাদের কাঠ শ্রমিক হিসেবে নিয়োগ করে। তাদের গ্রু‌পে ২০ জন শ্র‌মিক ছিল। আইনশৃঙ্খলা বাহিনী আসার আগে বাকি ১০ জন সরে যায়।

তারা আরও জানান, নিয়মিত পারিশ্রমিক না দেওয়ায় তারা ফি‌রে যাচ্ছিলেন। যাওয়ার সময় তা‌দের আটক ক‌রা হয়। আটক ১০ জনের মধ্যে তিনজন কুতুপালং ও সাতজন ঠেংখালী শরণার্থী ক্যাম্প থেকে এসেছে।

মেম্বার মো. শাহ আলম বলেন, ‘আমি শুধু তাদের কাজে নিয়েছি। আমি তো তাদের আনিনি।’

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি