চান্দিনায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কিশোরের জেল

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ২০:৫১আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২০:৫৩

কুমিল্লা কুমিল্লার চান্দিনা উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিহান হোসেন (১৬) নামের এক কিশোরকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ মার্চ) চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. জাকারিয়া এই কারাদণ্ড দেন।

শিহান চান্দিনা পৌর এলাকার মহারং গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. জাকারিয়া জানান, শনিবার সকালে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে যৌন হয়রানি করে শিহান। বিষয়টি তাকে জানানো হলে তিনি পুলিশের সহায়তায় শিহানকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে শিহান। আদালত তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। শিহানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম