স্বাধীনতা দিবসে নাশকতা চেষ্টার অভিযোগে লংগদুতে ৭ নারী আটক

রাঙামাটি প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৫:৪৫আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৬:৫২

আটক সাত নারী

রাঙামাটির লংগদুতে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতা চেষ্টার অভিযোগে ইসলামী ছাত্রী সংস্থার ছয় জনসহ সাত নারীকে আটক করেছে পুলিশ। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ মার্চ) সকালে মুসলিম ব্লক এলাকার রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় ওসমান গনি পালিয়ে যায়। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক হওয়া নারীরা হলো- মোছা. শাহানাজ (২৭), মোছা. নাছিমা আক্তার (৩০), মোছা. মাহমুদা (২৯), মোছা. তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১), মোছা. সাহিদা (২৫) ও মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮)। এদের মধ্যে মুন্নি মুসলিম ব্লক এলাকার স্থানীয় বাসিন্দা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক ও জামায়াত নেতা ওসমান গনি এবং তার স্ত্রী মোছা. ফাতেমা আক্তার মুন্নির বাসায় মহান স্বাধীনতা দিবসে নাশকতার জন্য গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বইসহ সরকারবিরোধী বই পাওয়া গেছে।

ওসি আরও জানান, আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রক্রিয়া শুরু করা হবে।

/এএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি