নোয়াখালী-ফেনী রুটে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু

নোয়াখালী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১৭:২৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৫৫

নোয়াখালী-ফেনী রুটে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু নোয়াখালী-ফেনী রুটে দ্বিতল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। দুইটি বাস প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মোট চারবার নোয়াখালীর ভাটিরটেক থেকে ফেনী সদর হাসপাতাল পর্যন্ত যাত্রী পরিবহন করবে। 

রবিবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সময় একটি বাস ফেনীর উদ্দেশে ছেড়ে যায়। একই সময় ফেনী থেকে আরেকটি বাস নোয়াখালীর উদ্দেশে রওয়ানা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল উপস্থিত ছিলেন।

বিআরটিসি বাস সার্ভিসের সোনাপুর বাস ডিপোর প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজহামান বাংলা ট্রিবিউনকে জানান, নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক বাজার থেকে সোনাপুর পর্যন্ত ১০, মাইজদী ১৫, চৌমুহনী ২৫, জমিদারহাট ৩০, সমিরমুন্সি ও সেবারহাট ৪০; দাগনভূঞা, বেকেরবাজার ও সিলোনিয়া ৫০; মহিপাল ৫৫ ও ফেনী সদর হাসপাতাল পর্যন্ত ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের