টেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৭:৪৭আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৭:৪৭

টেকনাফে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)ও মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি’র) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে টেকনাফ বন্দরের মালঞ্চ রেস্ট হাউসে উভয় পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এ বৈঠকে বাংলাদেশের পক্ষে দশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী। মিয়ানমারের পক্ষে এগার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডুর ২ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লেফটেনান্ট কর্নেল লিন থত মিন্থ।

বৈঠক শেষে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন,‘ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকটি সৌজন্য সাক্ষাত হলেও সীমান্ত ব্যবস্থাপনা, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার, সীমান্তের নানা সমস্যা, সুবিধা-অসুবিধাসহ দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা  হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে উভয় পক্ষ যাতে এক ও অভিন্নভাবে কাজ করে সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

টেকনাফে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক

তিনি আরও বলেছেন,‘মিয়ানমারের বিজিপির (বর্ডার গার্ড পুলিশ) পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশে পাকিস্তানী রোহিঙ্গাদের মদদ দাতা এক সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছে। এর পাল্টা জবাবে বিজিবি কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে অভ্যান্তরে কোনও জঙ্গিবাদের স্থান নেই। এছাড়াও মিয়ানমারের জন্য হুমকি হয় এ ধরনের কোনও সন্ত্রাসীর অবস্থান নাই এবং কোনও বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়ার নীতিতে বিশ্বাসী বর্তমান সরকার। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিজিবি সর্তক রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম