রাঙামাটিতে একে-৪৭সহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৯:২০আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৯:২০

রাঙামাটিতে একে-৪৭সহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রাঙামাটি সদর উপজেলার একটি গোপন আস্তানা থেকে ২টি একে-৪৭সহ ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) ভোর ৪টায় উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি একে-৪৭, ১টি অত্যাধুনিক অ্যাসন্ট রাইফেল, ২টি পিস্তল ও ১টি সিলিংসহ ১৬ রাউন্ড গুলি।
সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র শাখার একটি গ্রুপ পাহাড়ের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতা চালানোর জন্য এসব অস্ত্র মজুদ করে এমন তথ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাটিতে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব উদ্ধার করেন। জায়গাটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানায় দায়িত্বরত উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একটি টিম ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো যাবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক