বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০১৮, ১১:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১২:২৬

বন্দুকযুদ্ধ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল হাকিম মিন্টু (৩০) নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) রাতে বাঁশখালী-পেকুয়া এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। 
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার রাতে বাঁশখালী-পেকুয়া এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে আব্দুল হাকিমের লাশ পাওয়া যায়। সে ধর্ষণ মামলার আসামি।’ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। 
১৮ এপ্রিল আব্দুল হাকিম শেখেরখিল ইউনিয়নের টেকপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ধর্ষণের শিকার ওই শিশুটি তৃতীয় শ্রেণিতে পড়তো। এ ঘটনায় ২১ এপ্রিল শিশুটির বাবা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।
এজহারে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল মাদ্রাসা থেকে এসে বিকালে ওই ছাত্রী বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায়। এ সময় একা পেয়ে আব্দুল হাকিম জোর করে মেয়েটিকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার শুনে লোকজন জড়ো হলে ধর্ষক হাকিম পালিয়ে যায়।

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান