মন্টি চাকমার পরিবারকে পার্বত্য এলাকা ছাড়ার হুমকি

জিয়াউল হক, রাঙামাটি
২৮ এপ্রিল ২০১৮, ১৮:২৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৮:৩১

মন্টি চাকমা হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমার পরিবারকে পার্বত্য এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। মন্টির মায়ের মোবাইলফোনে কল করে শনিবার (২৮ এপ্রিল) সকালে এই হুমকি দেওয়া হয়। মন্টির পরিবারের অভিযোগ- শনিবার দুপুর ১২টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক তপন জ্যোতি চাকমা (বর্মা)।  

অভিযোগের বিষয়ে জানতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক তপন জ্যোতি চাকমার (বর্মা) ফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ‘এমন কোনও অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।’

অপহরণের এক মাস এক দিন পর গত ১৮ মার্চ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে মুক্তি দেয় দুর্বৃত্তরা। খাগড়াছড়ির মধুপুরে রাত ৮টায় তাদের মুক্তি দেওয়া হয়। তখন পরিবারের লোকজন জানিয়েছিলেন, কিছু শর্তে তাদের মুক্তি দেওয়া হয়। তারমধ্যে অন্যতম ছিল- রাজনীতি থেকে বিরত থাকতে হবে।

কিন্তু, শুক্রবার (২৭ এপ্রিল) সাংগঠনিক কাজে ঢাকায় যান মন্টি চাকমা ও দয়া সোনা চাকমা। শর্ত ভঙ্গের কারণে মন্টির পরিবারকে পার্বত্য এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে তাদের ধারণা।

মন্টির বড় ভাই সুভাস চাকমা বলেন,  ‘আমার পরিবারকে শনিবার দুপুরের মধ্যে পার্বত্য এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে  বর্মা গ্রুপ। মন্টি রাজনীতি করছে, এটাই মূল কারণ। সকালে আমার মায়ের মোবাইলফোনে কল করে এলাকা ছাড়ার হুমকি দেয়।’

আরও পড়ুন: পাওয়া গেছে মন্টি ও দয়াসোনা চাকমাকে

ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা বলেন, ‘মন্টি চাকমার পরিবারকে দুপুরের মধ্যে নাকি পার্বত্য এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। আমি যতটুকু জেনেছি, বর্মা নিজেই নাকি ফোন করে মন্টির মাকে হুমকি দিয়েছে।’

মাইকেল চাকমা আরও বলেন, ‘ হুমকির সময় বলা হয়—মন্টি আমাদের অনেক গোপনীয়তা ফাঁস করে দিচ্ছে। তোমাদের বলেছিলাম, মন্টি যাতে আর  সংগঠন না করে; তোমরা কথা রাখোনি। তোমাদের দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হলো, এরমধ্যে তোমরা গ্রাম ছেড়ে চলে যাবা; না হয় তোমদের যেখানে পাই সেখানে মেরে ফেলা হবে।’

ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক লিটন চাকমা বলেন, ‘এমন কোনও ঘটনা ঘটেছে কিনা, আমার জানা নাই।’

 

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান