পতেঙ্গা থেকে উদ্ধার তরুণীর লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মে ২০১৮, ২০:১০আপডেট : ০২ মে ২০১৮, ২০:৪৯

নিহত তাসফিয়া আমিন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কর্ণফুলী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আমিনের মেয়ে তাসফিয়া আমিনের বলে জানিয়েছে পুলিশ। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তাসফিয়া নগরীর সানশাইন ইংলিম গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

এসআই আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সকালে লাশটি উদ্ধার হওয়ার পর লাশের ছবি গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে মোহাম্মদ আমিনের এক আত্মীয় থানায় এসে মরদেহটি তাদের মেয়ে তাসফিয়ার বলেনিশ্চিত করেছেন। ওই আত্মীয় আমাদের জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে তাসফিয়া বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তাসফিয়ার মৃত্যুতে তার মা-বাবাসহ পুরো পরিবার শোকার্ত। এখন পর্যন্ত তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো।’

এর আগে বুধবার (০২ মে) সকালে পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে কর্ণফুলী নদীর তীরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় পুলিশ। 

আরও পড়ুন- পতেঙ্গায় তরুণীর লাশ উদ্ধার

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম