স্কুলছাত্রী তাসফিয়ার মৃত্যু: আদনানকে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০১৮, ২০:৫৬আপডেট : ০৬ মে ২০১৮, ২১:৩৮

তাসফিয়া হত্যা মামলার প্রধান আসমি আদনান

স্কুলছাত্রী তাসফিয়া মৃত্যুর ঘটনায় তার বন্ধু আদনানাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। রবিবার (০৬ মে) পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস এ নির্দেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (০৩ মে) আদনানকে একই আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ওই দিন আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে রবিবার (০৬ মে) শুনানির দিন ধার্য করেন।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদনানের বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালত  শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর না করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তবে আদনানকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই শর্তে আদালত তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।’

গত বুধবার (০২ মে) সকালে নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাটে কর্ণফুলী নদীর তীরে লাশটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের বলে শনাক্ত করেন। তাসফিয়া নগরীর সানশাইন গ্রামার স্কুলেরর নবম শ্রেণির ছাত্রী। তাদের গ্রামের বাড়ি টেকনাফের ডেইল পাড়া এলাকায়। তাসফিয়া পরিবারের সঙ্গে নগরীর ওআরও  নিজাম আবাসিক এলাকার তিন নম্বর সড়কের কে আর এস ভবনে থাকতেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (০৩ মে) দুপুরে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন  আদনানকে  প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, সোহেল (১৭), শওকত মিরাজ (১৭), আসিফ মিজান (১৭),  ইমতিয়াজ ইকরাম (১৭),  সুলতান (২৪) ও ফিরোজ (৩০)। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম