খালেদা জিয়া চিরদিন জেলে থাকবেন না: মওদুদ

নোয়াখালী প্রতিনিধি
১১ মে ২০১৮, ১৮:৫০আপডেট : ১১ মে ২০১৮, ২০:৪৬

নোয়াখালীতে নিজ বাসায় মওদুদ আহমদ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খালেদা জিয়া চিরদিন জেলে থাকবেন না। আওয়ামী লীগ ভয় পেয়েছে। তারা চায় না বিএনপি ভোটে আসুক। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে জোয়ার বইছে,আগামী জাতীয় নির্বাচনে সে জোয়ারে আওয়ামী লীগ ভেসে যাবে। বিএনপি অংশগ্রহণ ও প্রতিযোগিতার নির্বাচনে যাবে।’

শুক্রবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ে নেতারা।

তিনি আরও বলেন, ‘দেশে আইন-আদালত আছে, আমরা আদালতের মাধ্যমে তাকে মুক্ত করার চেষ্টা করছি। হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট বিবেচনা করবে এবং খালেদা জিয়া মুক্ত হয়ে আরও জনপ্রিয় নেতা হবেন।’

মওদুদ বলেন, ‘বিরোধী দলকে  দুর্বল করতে প্রায় ১১ লাখ নেতাকর্মীকে ৭৮ হাজার মামলা দিয়ে দমানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। খালেদা জিয়াকে ভয় পায় বলে, ২ কোটি টাকার মামলা দিয়ে জেলে আটক রেখেছে। সরকার নানা কারণ দেখিয়ে খালেদা জিয়াকে জেল হাজতে রাখার চেষ্টা করছে। শাসকদল নানাভাবে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। দেশের জনগণ তা হতে দেবে না।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের