‘স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে’

ফেনী প্রতিনিধি
১৩ মে ২০১৮, ২০:২৬আপডেট : ১৩ মে ২০১৮, ২০:৩৪

ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি উল্টাপাল্টা বকছে বলে মন্তব্য করেছেন স্ব্যাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে-ঘুরবে, স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে।’

রবিবার (১৩ মে) দুপুরে ফেনী সার্কিট হাইজে জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্ব্যাস্থ্যমন্ত্রী বলেন, ‘খেলার মাঠে বিএনপিকে ফাউল করা হবে। খেলা হবে মাঠে। ফাইনাল খেলা। সেই খেলায় বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ। আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বিকালে ফেনীর ফুলগাজীতে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ১৪ দলের আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। জনসভায় ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদনেতা শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক  দিলীপ বড়ুয়াসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম