কুমিল্লায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: ধর্ষণকারী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২০ মে ২০১৮, ১৫:১০আপডেট : ২০ মে ২০১৮, ১৫:৩৫

ধর্ষণের অভিযোগে আটক মো. আসিফ কুমিল্লার হোমনায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আসিফ (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ মে) কুমিল্লার বরুড়া উপজেলার রামমোহন বাজার থেকে ধর্ষণকারীকে গ্রেফতার করে র‌্যাব-১১ কুমিল্লা। রবিবার র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব-১১ জানায়, গত ২৮ এপ্রিল কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. আসিফ পাশের বাড়ির বাসিন্দা ফিরোজ মিয়ার প্রতিবন্ধী শিশুকে (১৩) ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে হোমনা থানায় আসিফকে আসামি করে একটি একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুরটির স্বাস্থ্য পরীক্ষা করায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসিফ জানায়, ঘটনার দিন (২৮ এপ্রিল) ওই শিশুর বাবা-মা নানার বাড়িতে বেড়াতে যায়। প্রতিবন্ধী ওই শিশু প্রতিবেশী আসিফদের বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে আসিফ ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান, ধর্ষণের পর আসিফ পালিয়ে যায়। প্রথমে বি-বাড়িয়ার বাঞ্ছারামপুরে নানার বাড়ি, পরে ঢাকার বনানীতে খালুর বাসায় এবং সর্বশেষ কুমিল্লা চান্দিনায় দাদির বাড়িতে যায়। ১৯ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ অভিযান চালিয়ে আসামিকে কুমিল্লার বরুড়ার রামমোহন বাজার থেকে গ্রেফতার করে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার ডিএডি ফরিদ, শরিফুল, সায়েকুল, আমজাদ, আমিন, রবিউল, সার্জেন্ট মাসুদ, সামীম ও এসআই নুরুল।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের