নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১১:৩২আপডেট : ০৪ জুন ২০১৮, ১৩:৩২

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামে শত্রুতার জের ধরে মো. ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধকে বল্লম মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার (৩ জুন) রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত ইসমাইল হোসেন রামপুর গ্রামের মৃত বদু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নিহতের ছোট ভাই জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় কয়েকজন লোকের ঝগড়া-বিবাদ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত ১০টার দিকে দেশি অস্ত্র নিয়ে কিছু লোক জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। পরে জাহাঙ্গীরের ছেলে রিপনকে কুপিয়ে আহত করে। এ সময় রিপনকে বাঁচাতে তার চাচা  ইসমাইল দৌড়ে এলে হামলাকারীরা তাকে লক্ষ করে বল্লম ছুড়ে মারে। বল্লম ইসমাইলের গলায় বিঁধলে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহত ইসমাইলের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম