সাগরে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০১৮, ০১:০২আপডেট : ২২ জুন ২০১৮, ০৩:২২

চট্টগ্রাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে সাগরে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুন) বিকাল ৩টার দিকে তারা সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন। এরপর তাদের আর কোনও সন্ধান পাওয়া যায়নি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ওয়াসি আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম রাজ এবং ইমন। তারা দুই জন নারায়নগঞ্জের একটি কলেজের শিক্ষার্থী বলে তিনি জানান।

ওয়াসি আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারায়ণগঞ্জের একটি কলেজের ৯ জন শিক্ষার্থী সীতাকুণ্ডে বেড়াতে আসে। বিকালে সাগরে গোসল করতে নেমে ৯ জনই ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাত জনকে উদ্ধার করে। দুই শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান