এবার হাতিয়ায় সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ০০:৪৫আপডেট : ২৩ জুন ২০১৮, ০০:৪৫

নোয়াখালী এবার নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন চেয়ারম্যানঘাট এলাকায় সেলফি তুলতে গিয়ে পল্টুন থেকে নদীতে পড়ে মো. আরিফ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুন) বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। সে সোনাইমুড়ী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিল।

এর আগে গত সোমবার (১৮ জুন) নরসিংদী শহরের বাদুয়ারচর এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়ে নিহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আরিফ ও তার পাঁচ বন্ধু হাতিয়ার মেঘনা পাড়ের চেয়ারম্যানঘাট এলাকায় বেড়াতে যায়। এসময় চেয়ারম্যানঘাটের পল্টুনে ওঠে সেলফি তুলতে গেলে আরিফ নদীতে পড়ে যায়। তখন নদীতে জোয়ার ছিল। জোয়ারের পানিতে আরিফ ঘাটের পল্টুনের নিচে তলিয়ে যায়। এসময় তার বন্ধু ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে আরিফের সন্ধান পায়নি। পরে, বিকাল সাড়ে ৪টায় পল্টুনের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

চেয়ারম্যানঘাট ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, নিহতের লাশ বিকাল ৪টায় উদ্ধার করা হয়। পরে বিকাল ৫টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা ও ২ মেয়ে নিহত

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম