প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেলো ১৩ মাদক ব্যবসায়ী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ০০:৩৭আপডেট : ০৪ জুলাই ২০১৮, ০০:৪২

১৩ মাদক ব্যবসায়ী জীবনে আর কখনও মাদক ব্যবসা করবে না, মাদকের সংস্পর্শেও আসবে না— এমন প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেলো ১৩ মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৩ জুলাই) বিকালে ফুলবাড়ী উপজেলার গংগাহাট হাই স্কুল মাঠে তাদের শপথ পড়ানো হয়।

বিজিবি-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সামনে তারা ‘জীবনে আর কোনও দিন মাদক ব্যবসা করবে না’ মর্মে শপথ করে। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী তাদের শপথ বাক্য পাঠ করান। পরে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, সোমবার (২ জুলাই) দিবাগত রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৩ মাদক ব্যবসায়ী হলো- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডপ গ্রামের নাজমুল ইসলামের ছেলে রাজু আহমেদ (২৫), কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), ধর্মপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে আক্কাছ আলী (৩৫), একই গ্রামের জয়নাল হকের ছেলে এরশাদুল হক (৩৩), আজিমের ছেলে শহিদুল ইসলাম (৩০), ঘুঘুর হাট গ্রামের জমসের আলীর ছেলে জিল্লু রহমান (৩৫), নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত ইসলামের ছেলে মল্লিক হোসেন (৫০), একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বানিয়াটারী গ্রামের নুরজামালের ছেলে আল-আমিন (৩০), গজেরকুটি গ্রামের মৃত বরকত আলীর ছেলে আবদার আলী (৪০), খলিশাকোটাল গ্রামের মেহের আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯), পশ্চিমফুলমতি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৮) ও শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের রাজ মিয়ার ছেলে মানিক মিয়া (১৭) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে সুরুত আলী (৩০)।

লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, আটক মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য একটি সুযোগ দেওয়া হলো। আমরা আশা করছি তারা তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। তারা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম