মহেশখালীতে পাহাড়ে অস্ত্রের কারখানা: অস্ত্রসহ আটক দুই

কক্সবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১০:৫২আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:৪৫

মহেশখালীর পাহাড় থেকে উদ্ধার হওয়া অস্ত্র কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার খোঁজ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২১ জুলাই) রাতে অভিযানে এই অস্ত্র কারখানার খোঁজ পায় র‌্যাব-৭। এ সময় সেখান থেকে ২০টি বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়। কক্সবাজার র‌্যাব-৭ কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার অস্ত্র তৈরির কারিগর আব্দুল হাকিম (৩৮) ও মো. শহিদুল্লাহ (৩১)।

র‌্যাব কোম্পানি কমান্ডার মেহেদী হাসান জানান, রাতে দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানের একপর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা। র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। এ সময় ২০টি বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আব্দুল হাকিম ও মো. শহিদুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান