আজ ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে আসছে বিএমডিসি তদন্ত টিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০১৮, ২৩:১৩আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১০:০৬

রাফিদা খান রাইফা ভুল চিকিৎসা ও কর্তব্যরত ডাক্তারের অবহেলায় নিহত সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে আজ মঙ্গলবার (২৪ জুলাই) ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে আসছে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তদন্ত টিম। সোমবার বিএমডিসির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বিএমডিসির চার সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল ৯টা থেকে ম্যাক্স হাসপাতালে সরেজমিন তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত কাজ পরিচালানায় সহযোগিতা করতে এ সময় ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান ডা. শিব শংকর সাহা, মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদগুপ্ত, রাইফা খানের বাবা সাংবাদিক রুবেল খান, রাইফার মা ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব ও রাইফার চিকিৎসাকালীন কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও আয়াকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

একই চিঠিতে রাইফাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় রেকর্ড তদন্ত কমিটিকে সরবরাহ করতে বলা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান