বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ১৩:৪৬আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৫:০৪

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না: আইনমন্ত্রী বিএনপি যদি কোনও দিন ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে পাকিস্তানকে। তাদের জায়গা পাকিস্তান, তালেবান ও আইএস-এর স্থানে। তাই আগামী নির্বাচনে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় জনগণ নৌকা মার্কায় ভোট দেবে।’

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে আখাউড়া উপজেলার নাছরীন নবী পাইলট স্কুল মাঠে আয়োজিত উপজেলা মহিলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়ার সময় নারীদের কোনও অধিকার দেওয়া হতো না। তাদের ওপর এসিড মারা হতো।’
আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবনসহ অনেকে। সমাবেশে আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা আওয়ামী লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের