খাগড়াছড়িতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ১৮:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২০:৫২

গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালায় পঞ্চম শ্রেণীর ছাত্রী পুনাতি ত্রিপুরা কৃত্তিকাকে ধর্ষণ ও হত্যা মামলায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলো, দীঘিনালার বড় মেরুং এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে শাহ আলম  (৩৩), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২) ও মধ্য বোয়ালখালি এলাকার ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৮)।

এএসপি আরও বলেন, আটক যুবকদের দীঘিনালা থানায় জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মা অনুমতি ত্রিপুরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের পর পুলিশ রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে। 

স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে সোমবার সকাল থেকে শাপলা চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা। 

ছাত্রী হত্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ির সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষকরা কালো ব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা দেয়। 

মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি শাখার আহ্বায়ক কবির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার রাতে দীঘিনালার নয়মাইল এলাকার জঙ্গল থেকে পঞ্চম শ্রেণির ছাত্রী পুনাতি ত্রিপুরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।  

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের