অবৈধভাবে জমি দখলের অভিযোগ সংসদ সদস্যের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১১:১৯আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১১:১৯

অবৈধভাবে জমি দখলের অভিযোগ সংসদ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৪টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রয়াত এক আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রয়াত মোস্তাফিজু রহমানের ছেলে রোবন মোহাম্মদ সাইদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় মেয়ে আফসানা নওরোজ, তার স্বামী একেএম রাশেদ হোসাইন নান্নু ও প্রত্যক্ষদর্শী নুরুল হক নাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রোবন মোহাম্মদ সাইদ অভিযোগ করেন, ‘আমার বাবার মালিকানাধীন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল মৌজার বিএস যথাক্রমে ১২০৮ ও ৩১৭০ খতিয়ানভুক্ত ৭৩ শতক জমির চারদিকে সীমানা প্রাচীরে ঘেরা ছিল। কিন্তু, সাংসদ কমল আমাদের না জানিয়ে ৩০-৪০ জন লোক নিয়ে ভেতরে ঢুকে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। অথচ উক্ত জমি নিয়ে একটি পক্ষ কক্সবাজার সদর সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে তদন্তাধীন। কিন্তু এর কোনও কিছু তোয়াক্কা না করে মঙ্গলবার সকাল ১০টায় খুরুশকুলে আমাদের জমিতে এমপি কমলের নেতৃত্বে লোকজন হামলা চালায়। এসময় সীমানা প্রাচীর ভেঙে ৭ গণ্ডা জমি দখল করে নেওয়া হয়।
জানতে চাইলে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। দখলের স্থানে আমি যাইনি। তবে সাধারণ ২০০ পরিবারের চলাচলের একটি রাস্তায় সীমানা প্রচীর দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় সেটি ভেঙে রাস্তা উন্মুক্ত করার খবর আমি শুনেছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম